রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। আগামি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করতে হবে—বিএনপিই এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার দল। বুধবার (২৮ জানুয়ারি) রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে গণসংযোগ ও পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “এই নির্বাচন শুধু একটি দলকে বিজয়ী করার নির্বাচন নয়, এটি মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।” এ সময় উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এ. হালিম, উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমেদ, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, বিএনপি নেতা আনিসুজ্জামান চৌধুরী সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন, বিএনপি নেতা অ্যাডভোকেট আবুল হাসেম, মুবিনুল হক, শফিউল আজম, মোহাম্মদ সাবুদ্দিন, দোলন বড়ুয়া, অরুণ বড়ুয়া, টিপু বড়ুয়া, ছোটন বড়ুয়া, অ্যাপোলো বড়ুয়া, মো. হারুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ক্যাপশন: রাউজানের উরকিরচর ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩