
নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নারী ও মেয়ে শিশুদের শিক্ষা, দক্ষতা, শোভন কাজ এবং স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করা, জেন্ডারভিত্তিক সহিংসতা কমানো এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর লক্ষে “Space to Lead Project”–এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সুইডিশ সরকার ও Swedish International Development Cooperation Agency (Sida)–এর অর্থায়নে এবং Plan International Bangladesh–এর তত্ত্বাবধানে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ।
এ সময় তিনি বলেন, কিশোর-কিশোরী ও যুবদের নেতৃত্ব বিকাশ, সুরক্ষা , যুবদের কর্মক্ষমতা বৃদ্ধি এবং যৌন প্রজননের ব্যাপারে প্রচলিত ভুল ধারণা গুলো থেকে বের হয়ে সচেতনতা বৃদ্ধি করা সহ এ প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে।
অপরাজেয়-বাংলাদেশ কর্মসূচীর পরিচালক হুমায়ন কবীরের সভাপতিত্বে পিএইচডি প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আসমানী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিরিন আক্তার আশা।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত , মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন।
সভায় প্রকল্পের মূল উপস্থাপনায় সংস্থার পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, কর্মএলাকা, বাজেট এবং কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এরপর অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন অংশী জনরা।
বক্তারা বলেন, এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে কিশোর-কিশোরী ও যুবদের সক্ষমতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অবহিত করন সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অপারেজয় বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন।
আসমানী ফাউন্ডেশন, পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং অপরাজেয়-বাংলাদেশের সহযোগিতায় প্রকল্পটি ভুরুঙ্গামারী উপজেলার নির্বাচিত তিনটি ইউনিয়ন ভুরুঙ্গামারী সদর, তিলাই ও জয়মনিরহাটে বাস্তবায়িত হবে।
####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২০-০১-২০২৬
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩