ছাত্র-জনতার আত্মত্যাগের কারণে আমরা উপনীত হতে পেরেছি : ড. আসিফ নজরুল।
স্টাফ রিপোর্টার, ইঞ্জিনিয়ার সাব্বির হাসান।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করে দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্টরা দেশের জনগণকে ভোট দিতে দেয়নি। একবার করেছে দিনের ভোট রাতে, আরেকবার করেছে একক ভোট এবং অন্যবার করেছে ভূয়া ভোট।
আসিফ নজরুল বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যূত্থানে ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের কারণে আমরা একটি নতুন সময়ে উপনীত হতে পেরেছি। যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোট দেওয়া মানে হচ্ছে আপনার সরকার আপনিই নির্ধারণ করবেন, আপনার জনপ্রতিনিধি কে হবেন, কে সংসদে গিয়ে আপনার কথা বলবেন, সেটি আপনিই ঠিক করবেন। আগে ঠিক করতো শেখ হাসিনা। আমরা অসাধারণ একটি নির্বাচন করতে চাই। জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেই প্রার্থীকে, যাকে ইচ্ছা ভোট দিব। কিন্তু ভোট দেওয়ার সময় আমরা অন্যকে ভোটাধিকার প্রয়োগ করতে কোন সমস্যা করবো না। আমরা সবার ভোটাধিকার উন্মুক্ত রাখবো।
গণভোটের বিষয়ে আসিফ নজরুল বলেন, প্রথমবারের মতো এবার প্রবাসী ভাইয়েরা ভোট দিতে পারছেন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হচ্ছে। জুলাই গণঅভ্যূত্থানের পর আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন বলেছিলাম আমাদের তিনটা প্রধান কাজ। একটা হচ্ছে সংস্কার। আরেকটি হচ্ছে গণহত্যাকারিদের বিচার। অন্যটি হচ্ছে নির্বাচন।
গতকাল সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ এবং অংশগ্রহণ মূলক পরিবেশ নিশ্চিত ও গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র অধ্যক্ষ প্রকৌশণী এস.এম ইমদাদুল হক। এসময় বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩