এন,এম,সজীব স্টাফ রিপোর্টার:
বৃহত্তর উত্তর অঞ্চলের অন্যতম দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা (স্নাতকোত্তর) কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম এবার বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ভূমিকার স্বীকৃতি স্বরূপ এবার জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উনাকে বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচন করা হয়েছে।
তিনি ইতিপূর্বে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ঢাকা কর্তৃক আয়োজিত অধ্যক্ষ কোর্সে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। একজন কবি ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। উনার এই সাফল্যে শিক্ষক, সাংবাদিক ও সুধীমহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩