• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
ঝিনাইগাতীতে গ্রামবাসীর জন্য কবরস্থান নির্মাণ করলেন  বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আইন উদ্দিন শিকদার! বদলগাছিতে বিদ্যালয় অবরোধ, অফিস সহায়কের বিরুদ্ধে শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ বালু লুটে কোটি টাকার সরকারি উন্নয়ন ঝুঁকিতে মাতৃভাষা দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, কক্সবাজারের ঈদগাঁওতে ফাতেমাতুয যাহরা (রাঃ) মহিলা মাদ্রাসায় হাফেজা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান—সভাপতি, তাহিয়া একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা ও টিকাদান কর্মসূচি! খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, শেরপুরের ঝিনাইগাতী দুধনই তালতলা নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-৩ অনুষ্ঠিত!  “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার খুলনার কয়রায় জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুনকে খুনের হুমকি; থানায় অভিযোগ দায়ের উন্নয়ন বঞ্চিত বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, এস এম নিয়াজ মোর্শেদ রিয়াদে ফরেন ইনভেস্টর “কে এইচ ড্রিম সার্ভিস লিমিটেডের ৫ম শাখা উদ্বোধন; সাদেকপুর উচারগাঁওয়ে পীর কলিম শাহ (রহ.)-এর ১০৫তম বার্ষিক উরস মোবারক আজ। লন্ডন থেকে ‘দৈনিক সোনালী সময়’-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক সোহেল সরকারের শুভেচ্ছা। রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু এমপি নির্বাচিত হওয়ার দোয়া ও মিলাদ মাহফিল পাইকগাছায় শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। ​বিএনপির নিরঙ্কুশ জয়: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে দলটি। রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী লড়াই শেষে সৌহার্দ্যের দৃশ্য কক্সবাজার-৩ আসনে ধানের শীষের লুৎফর রহমান কাজল বেসরকারিভাবে নির্বাচিত সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিনের ভোট প্রদান অগ্রিম বিজয়ী অভিনন্দন: হাসনাত আব্দুল্লাহ ও নাসিরুদ্দীন পাটোয়ারী ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে—সালাহউদ্দিন আহমদ ভালো থাকার গল্পে বাদ পড়া মানুষ —সেলিম উদ্দীন ঈদগাঁও থানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রেস ব্রিফিং  পিরোজপুরের ইন্দুরকানিতে ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। পিরোজপুরের ইন্দুরকানিতে ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ। ভূরুঙ্গামারীতে উপজেলা আনসার ভিডিপির সদস্য নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। বদলগাছীতে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। খুলনা-১ আসনে আমীর এজাজ খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ধানের শীষের পক্ষে লাকসাম- মনোহরগঞ্জ প্রবাসী ফোরামের লিফলেট বিতরণ। বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা  বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ। তাড়াশে ধানের শীষের প্রচারনায় উপজেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত। বাঁশখালীতে ভূমি জরিপ প্রশিক্ষণ সম্পন্ন শিক্ষার্থীদের সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঁশখালীতে কঠোর নিরাপত্তা পরিকল্পনা। বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক। ‎সুনামগঞ্জ পৌর শহরের কালিপুর গ্রামে পুলিশের অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ- ১জন গ্রেফতার। আস_সাদাকাহ দ্বীনি ফাউন্ডেশনের হুইলচেয়ার এবং খাদ্য বিতরন। “বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ”। বটিয়াঘাটায়উপজেলা আমির পুর ইউনিয়নে জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রূপগঞ্জে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে মুড়াপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক নির্বাচনী আমেজে সরগরম গাজীপুর, রনির পক্ষে মাঠে শাহিন মিয়া রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রূপগঞ্জে বোরো ফসল আবাদে ব্যস্ত কৃষকেরা শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মানুষের ঢল!  ‎সুনামগঞ্জ শহরে  অজ্ঞাত ব্যাক্তির গলিত দু*র্গন্ধ  মরাদেহ নিজ হাতে উদ্ধার করলেন ওসি রতন সেখ (পিপিএম)। ইসরা ও মেরাজের স্মৃতিতে ইবাদতে মুখর মুসলিম বিশ্ব। বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধনসহ ৫ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন বগুড়া কাহালুতে ১ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার : হাড্ডিপট্টির জাহিদুল পলাতক। মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন। দেশজুড়ে শক্ত অবস্থানে জাতীয়তাবাদী দল। তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। তাহিরপুরে ধানের শীষ প্রার্থী কামরুলের পথসভায় জনতার ঢল, রূপ নিলো জনসভায়। তাড়াশে নবম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ  কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী প্রচারনা ও প্রস্তুতি সভা দুই দশক পর ৪ ফেব্রুয়ারী বরিশালে আসছেন তারেক রহমান রূপগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা করেন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু অসমাপ্ত প্রেমের গল্প —-মোঃ সেলিম উদ্দীন তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের সমর্থনে মিছিল। তাড়াশে পৌর প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দুলাল মার্কেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী নিহত। সিরাজগঞ্জ–৫ আসনে ভোটের লড়াই তুঙ্গে: মাঠ জরিপে ধানের শীষ এগিয়ে, দাঁড়ি পাল্লার অবস্থান নড়বড়ে। জনতার প্রার্থী আব্দুল মান্নানের প্রধান কার্যালয় উদ্বোধন, নেতাকর্মীদের ঢল। তাড়াশ উপজেলা মনোহরপুর গ্রামে আবাদি জমিতে জোরপূর্বক সেচ ও প্রাণনাশের হুমকি ‎অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ । জনগণ পাশে থাকলে দূর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব : আনোয়ারুল ইসলাম ঈদগাঁও বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ড তিন দোকান পুড়ে ছাই, লুটপাটের আলামত রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় তাহিরপুরে মাহরাম নদীতে অবৈধ বালু উত্তোলন আটক দুই। ‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ। ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক। সংস্কৃতির আলোয় মুখর শ্রীমঙ্গল: আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা। হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিলে মাননীয় মোর্শেদে আজম। ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর হারিকেন প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। মেডিকেলে উত্তীর্ণ ছাত্রী পেলেন শিক্ষা সহায়তা। তাহিরপুরের আনন্দবাজারে ধানের শীষের সমর্থনে মিছিল। তাহিরপুরের আনন্দবাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল। আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। বেরোবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি বিএনএ’র লাকসামে জামায়াতে ইসলামির নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং..! *ওমানের শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর সুযোগ পাবেন বাংলাদেশ;* ৪ দশকের রাজনৈতিক অধ্যায়ের ইতি: বিএনপি থেকে মাহাবুব মাস্টারের পদত্যাগ। র‍্যাব ১২ এর দুইটি পৃথক অভিযানে বগুড়া আদমদীঘি চুরির- ৪ চোর আটক    ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত শ্রমিক নেতা কামরুল ইসলাম মৃধার। ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা। খুলনা-২ ও ৩ আসনে মূল লড়াই বিএনপি–জামায়াত, দোলাচলে ভোটাররা।

“স্মরণকালের জনসভা, দুই দশকের অপেক্ষা শেষ: তারেক রহমান ফিরছেন মৌলভীবাজারে”

নিউজ এডিটর মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে সদর উপজেলার শেরপুরে অবস্থিত আইনপুর প্লে গ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘ প্রায় দুই দশক পর পীর–আউলিয়ার পুণ্যভূমি সিলেট সফরে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী ২১ জানুয়ারি সিলেটে পৌঁছাবেন এবং ২২ জানুয়ারি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২১ জানুয়ারি রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে তিনি সিলেট নগরীতে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) এবং খাদিমনগরে হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত শেষে সকাল ১১টায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
সিলেটের জনসভা শেষে দুপুর ১টার দিকে সড়কপথে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় অবস্থিত আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।
এই জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপর তিনি হবিগঞ্জ জেলা স্টেডিয়ামের পাশের মাঠে আরেকটি জনসভায় যোগ দেবেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
এ লক্ষ্যে রবিবার (১১ জানুয়ারি ২০২৬) মৌলভীবাজার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে একটি যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় মঞ্চ নির্মাণ, মাইকিং, প্যান্ডেল, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষাকারী টিম গঠন, যানবাহন পার্কিং এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে মাঠ পরিদর্শন ও প্রচার–প্রচারণা জোরদার করা হয়েছে।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে—এ খবরে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
উল্লেখ্য, অতীতে এই খলিলপুর ইউনিয়নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে জনসভা করেছিলেন। দীর্ঘদিন পর একই এলাকায় তারেক রহমানের আগমন ঘিরে খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানের কাছে জেলার দীর্ঘদিনের দাবি তুলে ধরতে আগ্রহী। এর মধ্যে রয়েছে—মৌলভীবাজারে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন, সদর জেনারেল হাসপাতালে আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করা, শমশেরনগর বিমানবন্দর চালুকরণ এবং ঢাকা–শ্রীমঙ্গল রুটে নতুন ট্রেন সার্ভিস চালু।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে বিএনপির চেয়ারম্যান আমাদের জেলায় আসছেন। সিলেট বিভাগের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে তিনি জনসভা করবেন। এটি আমাদের জন্য একটি বিরাট সুযোগ। আগামী ২২ জানুয়ারি দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ইনশাআল্লাহ তিনি আইনপুর মাঠে উপস্থিত হবেন।”
তিনি আরও বলেন, “আমি আমার নির্বাচনী এলাকার সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আহ্বান জানাচ্ছি—যেভাবে সম্ভব মাঠে আসুন। খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষদের বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা হেঁটে এসে মাঠ পরিপূর্ণ করুন।”
জেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন বলেন, “আমরা জেলা বিএনপি, পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দকে নিয়ে যৌথ সভা করেছি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আইনপুর মাঠ আগের জনসভাস্থলের তুলনায় দ্বিগুণ বড়। ইনশাআল্লাহ, একটি ঐতিহাসিক জনসভা উপহার দিতে পারবো।”
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) বলেন, “আইনপুর মাঠ আমাদের আবেগের জায়গা। এটি খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়া এলাকার মিলনস্থল। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাঠে এসে জনসভা করেছেন। আজ সেই ধারাবাহিকতায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিজের এলাকায় পাচ্ছি—এটি আমাদের জন্য গর্ব ও সৌভাগ্যের বিষয়।”
তিনি আরও বলেন, “আমরা শুধু রাজনৈতিক কর্মসূচি পালন করছি না; আমরা একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। এই সফরের মাধ্যমে মৌলভীবাজারের মানুষ তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশার কথা সরাসরি তুলে ধরার সুযোগ পাবে।”
ভিপি মিজান বলেন, “আমি খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়ার সর্বস্তরের মানুষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি—আপনারা দল-মত নির্বিশেষে এই জনসভায় অংশ নিন। যেহেতু চেয়ারম্যান সাহেবকে আমরা নিজের এলাকায় পাচ্ছি, আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। সকাল থেকেই আমরা মাঠমুখী হবো এবং এলাকাকে জনসমুদ্রে পরিণত করবো।”
জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুর রহিম রিপন বলেন, “আমরা মৌলভীবাজার জেলা বিএনপি পরিবার অত্যন্ত আনন্দিত। যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা মাঠ পরিদর্শন করেছি। স্থানীয় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ, এটি হবে স্মরণকালের জনসভা।”
জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান বলেন, “মৌলভীবাজারের রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সময়। দীর্ঘ বিরতির পর দলের শীর্ষ নেতৃত্বের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা আমাদের সবাইকে নতুনভাবে অনুপ্রাণিত করছে। আইনপুর প্লে গ্রাউন্ড মাঠের জনসভাকে ঘিরে পৌর বিএনপি সাংগঠনিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।”
তিনি বলেন, “এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বেচ্ছায় এই আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভা আগামী দিনের রাজনৈতিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।”
সর্বশেষ ২০০৫ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সিলেট সফর করেছিলেন। বিভিন্ন সময়ে তিনি সিলেটকে তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেছেন।
দীর্ঘ বিরতির পর তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জুড়ে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, প্রত্যাশা ও উৎসাহ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/