• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি তাড়াশে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বাবা, পুলিশে সোপর্দ চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় অলংকার সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের ইপিজেডে ঘর ভেঙেও থামেনি জুয়ার আসর, ফের গুঁড়িয়ে দিল প্রশাসন বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ পাসপোর্ট সেবা ভিনদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবি জানিয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের হাতে গণমাধ্যমকর্মীদের স্মারকলিপি প্রদান; লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান তাড়াশে আলোচনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইলিয়াস সানি রাজ যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত তাড়াশে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক-পুলিশে সোপর্দ গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ সরকারি পুকুরের মাছ কর্তার প্লেটে: কার স্বার্থ রক্ষা করছে সুবিধাভোগীরা? সংবাদ ঘিরে রাজনৈতিক নেতাদের সাফাইয়ের আসল রহস্য কী? বাঁশখালী এসএসসিতে দ্বিতীয় সাধনপুর ৯নং ওয়ার্ড: জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন নীলফামারীতে ফিরোজ সাঁই স্মৃতি সংসদের ২৫ বছর পূর্তি ও ‘ফিরোজ সাঁই সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ইজিবাইক চুরি মামলায় বি,এন,পি নেতা কারাগারে। গ্রেনেড হামলার প্রতিবাদে কাজীপুরে আওয়ামী লীগের মশাল মিছিল এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস মোকামতলা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য সারিয়াকান্দিতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৪১তম অধিবেশন মাহফিল অনুষ্ঠিত নগর যুবদলের কমিটি বহাল: ইপিজেড ও ৩৯ নম্বর ওয়ার্ডে আনন্দ মিছিল সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযান: বিস্ফোরক মামলার ৪ আসামিসহ গ্রেফতার ৫ ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ: কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন চলন্ত রিকশায় সাংবাদিকের পকেট সাফ, ১২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ মানিব্যাগ ছিনতাই তাড়াশে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা-থানায় লিখিত অভিযোগ পীরগাছায় দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি: ১০ ভরি সোনা ও নগদ টাকাসহ লাখ লাখ টাকার মালামাল লুট তাড়াশে ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন পড়াশোনার চাপ ও প্রত্যাশার ভয়: বালিয়াডাঙ্গীতে দশম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পেশাগত দায়িত্বে আহত সাংবাদিক জিয়াবুলের চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতা চায় বিএমএসএফ কথিত ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করল পুলিশ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন:১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন নাটোরের জমিদার শরৎকুমার রায়ের উদ্যোগে রাজশাহীতে গড়ে ওঠে ঐতিহাসিক বরেন্দ্র জাদুঘর কাগতিয়া মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দ্বীনি শিক্ষার আলোকে বক্তৃতা। কাগতিয়া কামিল এম এ মাদরাসা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কাজিপুরে জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পোস্টারিং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার জন্মদিন আজ, জন্মতারিখ নিয়ে রয়েছে ভিন্ন তথ্য ১৫ আগস্ট ১৯৭৫: যে রাজনৈতিক সংকটের পরিণতিতে বদলে গেল বাংলাদেশের ইতিহাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে কাজিপুর উপজেলার অন্তর্গত খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাজীপুর উপজেলা ছাত্রলীগ, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তাড়াশে জুলাই আন্দোলনের মামলায় সাংবাদিক মিলু সরকার গ্রেফতার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি মাদেকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির উল্টো দিকে হাটছে চৌকিদার শাহীন। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের যাদুকাটায় বালু উত্তোলন নিয়ে তীব্র ক্ষোভ, স্থায়ী সমাধান চান এলাকাবাসী কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন কুমিল্লায় তরুন প্রজন্মের উদ্যোগে মাওলিদুন্নবী (দ.) সেলিব্রেশন — বার্ষিক আয়োজন প্রস্তুতি সভা; তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের পচাগলা মরদেহ উদ্ধার দক্ষিণ খড়িবাড়ী তেলীর বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল খেলা ২০২৬ অনুষ্ঠিত। জুলাই বিপ্লবের ভাঙা আয়না: বিভেদের দায় কার?- মোঃ সেলিম উদ্দীন । বরিশালে ‘বোমা বিস্ফোরণ’: রশিতে বাঁধা চিপসের প্যাকেট নিতে গিয়ে বিস্ফোরণ সৌদি শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। তাড়াশে পৃথম ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন । বৈধ নামজারি উপেক্ষা করে ২০১৭ সালের দলিল: জসিমউদ্দিন খন্দকারদের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। আগস্টের প্রথম প্রহরে কাজীপুরে শোক মিছিল রিয়াদে বাথাস্থ প্রবাসী সেবা কেন্দ্রে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত; আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। এমপি সেলিম রেজার স্কুল পরিদর্শনে ‘জয় বাংলা’ স্লোগান, কাজিপুরে চাঞ্চল্য বরিশাল সিভিল সার্জনকে অপসারণে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে চলন্ত প্রাইভেট কারে গুলি বর্ষণ, অল্পের জন্য বেঁচে গেলেন সাংবাদিক রনি তাড়াশে নিজ বাড়িতে না থাকায় বসতভিটা দখল ও মালামাল লুটপাটের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাঁশখালীতে সরকারি নির্দেশ অমান্য করে চলছে এনজিওর কিস্তি আদায়: চরম বিপাকে বন্যা দুর্গতরা যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী সিরাজগঞ্জে যৌন হয়রানি মামলার আসামি শিক্ষকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় উপ-সাংস্কৃতিক সম্পাদক হলেন বাঁশখালীর আনিছুর রহমান যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত রাউজানের পশ্চিম ডাবুয়ায় হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদ সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি এলাকা বাসির তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও অর্থ বিতরণ ছাতকে অবৈধ বালু উত্তোলনের ঝুঁকিতে বেরিবাঁধ, মসজিদ, বসতভিটা ও সড়ক-দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি আলহাজ্ব মোহাম্মদ নুরুল হকের জমকালো আয়োজনে তাড়াশে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সলঙ্গায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তাড়াশে জমকালো আয়োজনে আদিবাসী সিং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার অধ্যক্ষ সেলীম রেজার বরখাস্তের প্রতিবাদে মানববন্ধনের বক্তব্য একপাক্ষিক ও বিভ্রান্তিকর বালিয়াডাঙ্গীতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক সৌদিআরব প্রবাসী বাংলাদেশী গনমাধ্যম কর্মীদের সাথে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন এর সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা; ব্যাংক কর্মকর্তার ছেলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন। চাচাদের প্রতারণার শিকার এতিম দুই ভাতিজা, দখল পুনরুদ্ধারের মামলা চলমান; ন্যায়বিচারের প্রত্যাশা তাড়াশে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে  সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

আদর্শ থেকে ভালোবাসা জিয়াউর রহমানের পথে এক কর্মীর গল্প

নিজস্ব প্রতিবেদক / ২৫৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী এলাকা।ব্যস্ত নগরজীবনের ভেতরেও যেখানে মানুষের কষ্ট লুকিয়ে থাকে অলিগলিতে।ঠিক সেখানেই দিনের পর দিন নীরবে কাজ করে চলেছেন একজন মানুষ।নাম সোলায়মান রুবেল।পরিচয়ে তিনি পাঁচলাইশ থানার আওতাধীন ৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য।কিন্তু এই পরিচয়ের বাইরেও তার আরেকটি নাম আছে।এলাকার অনেক মানুষের কাছে তিনি মানবতার ফেরিওয়ালা।
সোলায়মান রুবেলের জন্ম ১ জানুয়ারি ১৯৮৯ সালে। গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া।তবে বেড়ে ওঠা চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী এলাকায়।শৈশব থেকেই তিনি দেখেছেন শহরের বৈচিত্র্য।দেখেছেন ধন আর দারিদ্র্যের পাশাপাশি অবস্থান।কেউ ভরপেট খায়,কেউ না খেয়ে ঘুমায়।এই বৈপরীত্যই ধীরে ধীরে তার মনে প্রশ্ন তৈরি করেছে।কেন কিছু মানুষের জীবন এত কঠিন।কেন কিছু মানুষ সুযোগ পায় আর কিছু মানুষ বঞ্চিত হয়।

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই এক সময় তিনি পরিচিত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শের সঙ্গে। ১৯ জানুয়ারি ১৯৩৬ সালে জন্ম নেওয়া এবং ৩০ মে ১৯৮১ সালে শাহাদাত বরণকারী জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি।তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা একজন সেনাপ্রধান এবং স্বাধীনতার ঘোষক। ১৯৭১ সালের ২৫ মার্চ যখন পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর বর্বর আক্রমণ চালায় তখন তিনি বিদ্রোহ করেন।নিজের পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার বিবৃতি পাঠ করেন।মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক।বীরত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।

এই ইতিহাস জানার পর সোলায়মান রুবেলের ভেতরে এক ধরনের আলোড়ন শুরু হয়।প্রথমে ছিল ভালো লাগা। তারপর সেই ভালো লাগা ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায়।একজন মানুষ কিভাবে দেশের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে কিভাবে মানুষের অধিকার আর স্বাধীনতার জন্য দাঁড়াতে পারে এই চিন্তা তাকে ভীষণভাবে নাড়া দেয়।তিনি বুঝতে পারেন রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়।রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো মানুষের অধিকার রক্ষা করা।

 

এই বিশ্বাস থেকেই তিনি যুক্ত হন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে। মিছিল মিটিং রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে থাকেন।সময়ের সঙ্গে সঙ্গে জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তিনি দায়িত্ব পান স্বেচ্ছাসেবক দলে।বর্তমানে তিনি পাঁচলাইশ থানার আওতাধীন ৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য।

তবে সোলায়মান রুবেলকে আলাদা করে চেনায় তার মানবিক কাজ।তিনি শুধু রাজনৈতিক কর্মী নন।তিনি একজন মানুষ।একজন এমন মানুষ যিনি বারবার ছুটে যান অসহায় মানুষের ডাকে।কোনো অসুস্থ প্রতিবেশী হাসপাতালে ভর্তি হলে তাকে দেখা যায় সেখানে।কোনো দরিদ্র পরিবারের ঘরে খাবারের অভাব হলে চুপচাপ পৌঁছে দেন সহায়তা।কোনো শিক্ষার্থী বই কিনতে না পারলে তিনি খোঁজ নেন কীভাবে পাশে দাঁড়ানো যায়।

বায়েজিদ বোস্তামী এলাকায় তার বন্ধু মহলে প্রায়ই শোনা যায় সোলায়মান রুবেলের কথা।শোনা যায় তিনি রাতের বেলায়ও অসহায় মানুষের খোঁজ নেন।শোনা যায় কারো বিপদে পড়লে ফোন দিলেই তিনি ছুটে যান।এইসব গল্প মুখে মুখেই তাকে পরিচিত করেছে মানবতার ফেরিওয়ালা নামে।

তার সবচেয়ে বড় গুণ হলো অহংকারহীনতা।রাজনীতির সঙ্গে যুক্ত হলেও ক্ষমতার দম্ভ তার মধ্যে কখনো দেখা যায় না।তিনি নিজেই বলেন বাঁচবো আর কয়দিন।এই ক্ষণিকের জীবনে মানুষের সাথে অহংকার করে কী লাভ।ক্ষমতা দেখিয়ে কী হবে।মানুষের ভালোবাসাই তো আসল অর্জন।
তার চলার পথ সহজ ছিল না।রাজনীতির মাঠে থাকতে গেলে নানা বাধা আসে নানা সমালোচনা আসে।তবুও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি।কারণ তার কাছে রাজনীতি মানে মানুষের পাশে থাকা।তিনি মনে করেন একজন কর্মীর সবচেয়ে বড় পরিচয় তার কাজ।মানুষের চোখে তার গ্রহণযোগ্যতা।

 

প্রতিদিনের জীবনে তার সময় ভাগ হয়ে যায় দুই অংশে। একদিকে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রাম সভা মিছিল সংগঠনিক দায়িত্ব। অন্যদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।এই দুইয়ের মাঝেই কেটে যায় তার দিন। ক্লান্তি আসে কিন্তু থেমে যান না।

 

অনেকেই বলেন এই সময়ে এমন মানুষ পাওয়া কঠিন। যখন চারপাশে স্বার্থ আর সুবিধার হিসাব চলে তখন সোলায়মান রুবেলের মতো মানুষ নিঃশব্দে কাজ করে যান। কোনো প্রচার নেই।কোনো বড় দাবি নেই।শুধু মানুষের পাশে থাকা।

গ্রাম সাতকানিয়া আর শহর বায়েজিদের মেলবন্ধনে গড়ে ওঠা এই মানুষটির জীবন গল্প আসলে আমাদের সমাজেরই গল্প।একটি সমাজ যেখানে আদর্শ এখনো কিছু মানুষের বুকের ভেতর জ্বলে।যেখানে রাজনীতি মানে এখনো মানুষের জন্য কিছু করা।

জিয়াউর রহমানের আদর্শ সোলায়মান রুবেলের কাছে কোনো স্লোগান নয়। এটি তার জীবনের দর্শন।তিনি বিশ্বাস করেন শক্ত হাতে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দরকার মানবিক হৃদয়।দরকার এমন নেতৃত্ব যারা সাধারণ মানুষের কষ্ট বুঝবে।

আজ যখন রাজনীতি নিয়ে মানুষের অনাস্থা বাড়ছে তখন সোলায়মান রুবেলের মতো কর্মীরা প্রমাণ করেন রাজনীতি এখনো মানুষের জন্য হতে পারে। ক্ষমতার বাইরে থেকেও মানুষের জীবনে আলো ফেলা যায়।

বায়েজিদ বোস্তামী এলাকার অনেক মানুষ বলেন রুবেল ভাই থাকলে আমরা ভরসা পাই।এই ভরসাই তার সবচেয়ে বড় অর্জন।কোনো পদবি কোনো পরিচয় নয়।ভবিষ্যৎ নিয়ে তিনি খুব বড় বড় কথা বলেন না।শুধু বলেন মানুষের পাশে থাকতে চাই।যতদিন পারি।জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে সততার সঙ্গে পথ চলতে চাই।এই গল্প কেবল একজন ব্যক্তির নয়।এই গল্প একটি ধারার।যেখানে রাজনীতি আর মানবতা একসাথে হাঁটে।যেখানে অহংকার নয় বরং সহমর্মিতা নেতৃত্বের ভাষা।

সোলায়মান রুবেল আজ কোনো বড় মঞ্চের আলোয় নন। কিন্তু অসহায় মানুষের চোখে তিনি আলো।আর সেই আলোই হয়তো একদিন সমাজকে পথ দেখাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
https://slotbet.online/