তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে তাড়াশ ডিগ্রি কলেজে মহান বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করায় কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন গভর্নিং বডির সদস্যরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কলেজে তালা দেন তারা।
তাড়াশ কলেজের পক্ষ থেকে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করায় আলোচনা-সমালোচনা দেখা দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে গভর্নিং বডির সদস্য মো. সাইফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম তোতা অধ্যক্ষ ও উপধ্যাক্ষের রুমে তালা ঝুলিয়ে দেন।
এ প্রসঙ্গে গভর্নিং বডির সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন বিষয়ে কোনো কিছুই জানাননি। পরে জানতে পারি কলেজের নৈশপ্রহরী লুৎফর রহমান টেলিকে দিয়ে একটি ফুলের তোড়া পাঠিয়েছেন। তাড়াশ ডিগ্রি কলেজের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে মহান বিজয় দিবসে এহেন দায়সারা আচরণ এতে কলেজ সংশ্লিষ্টদের ক্ষুব্ধ করে তোলে।
তাদের দায়িত্বের অবহেলার কারণে অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দিয়েছি। এ বিষয়ে যথাযথ সদউত্তর না পাওয়া পর্যন্ত কলেজ তালাবদ্ধ থাকবে।
কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি বলেন, আমি ছুটিতে রয়েছি। উপাধ্যক্ষ মীর হোসনে আরাকে কলেজের সার্বিক দায়িত্ব দেওয়া আছে এ কারণে দায়দায়িত্ব তার ছিল।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩