প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ১২:০৪ পি.এম
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্র নিহত

আশিকুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ মুসা (১৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সে রুপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার বাসিন্দা আল আমিন মিয়ার ছেলে। এ সময় তার সহপাঠী নিলয় নামের আরেক ছাত্র গুরুতর আহত হয়। তাকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলার ভুলতা ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মুসা ও তার বন্ধু নিলয় একই শ্রেণির ছাত্র। মুসা তার চাচার মোটরসাইকেল নিয়ে বন্ধু নিলয়কে পিছনে বসিয়ে ভুলতা ফ্লাইওভার দিয়ে কাঁচপুর যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা লেগে হোন্ডা আরোহী দুজনেই ছিটকে পড়ে যায়। এ সময় গুরুতর আহত মুসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্য কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত নিলয় কে পপুলার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩