
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নে রাজাপুর গ্রামে ৩ জেলার লক্ষ লক্ষ মানুষের চলাচলের একমাত্র সড়ক নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে,অপরদিকে হতাশ কৃষক ও মৎস্য চাষিরা। দূর্ভোগ রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায় উজিরপুর উপজেলার হারতা টু সাতলা রাস্তার রাজাপুর এলাকায় কচা নদীর ভাঙনের কবলে সড়কটি হঠাৎ বিলীন হয়ে গেছে। এই পিচঢালা সড়কটি দিয়ে বরিশাল জেলার উজিরপুর উপজেলা, গোপালগঞ্জে জেলার কোটালিপাড়া উপজেলা ও খুলনা জেলার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। এছাড়া কৃষক ও মৎস্য চাষিরা দুশ্চিন্তায়, সম্পূর্ণ রাস্তাটি বিলীন হয়ে গেলে শত কোটি টাকার মাছ ও ধানের ক্ষতি হবে। স্থানীয় সুত্রে জানা গেছে ওই রাস্তার আওতায় রয়েছে স্কুল, মাদ্রাসা,বাজার,সাতলা ও হারতা ইউনিয়নের শত কোটি টাকার মৎস্য ঘের ও ধান চাষের জমি। স্থানীয়রা আরো বলেন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও স্রতের কারনেই রাস্তা ভাঙনের কবলে পড়ে মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। এ ব্যপারে সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন জানান ৩ জেলার লক্ষ লক্ষ মানুষ এ রাস্তা দিয়ে চলাফেরা করে থাকে। এছাড়াও কোটি কোটি টাকার মৎস্য চাষ করেছে ব্যবসায়ীরা। সম্পূর্ণ রাস্তাটি নদীর ভাঙনে বিলীন হলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে ব্যবসায়ী ও কৃষকরা। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় জানান বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। উজিরপুর নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হবে। এদিকে এ মরণফাঁদ থেকে রক্ষা পেতে অচিরেই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সাতলাবাসী।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩