মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুরে আত্নগোপনে থাকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৪ নভেম্বর শুক্রবার রাতে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানান।
পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় বলে জানান মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আব্দুল্লাহ আল মামুন।
তিনি আরো জানান, ১৬ ই নভেম্বর রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে লুৎফর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. মজিবুর রহমান মুঠোফোনে জানান , ২০২২ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়
২০২২ সালে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর ভাংচুরের মামলা এবং দলীয় নেতাকর্মীর উপর মারধরের ঘটনায় হরিরামপুর থানায় ৮৬ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে ২০২৪ সালের ৩১ অক্টোবর মামলা করেন হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মোঃ দেলোয়ার হোসেন খান দুলাল। সেই মামলার আসামি লুৎফর রহমানকে গেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, ২০২৪ সালের ৫ই অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩