বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড় হতে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, গত ০১ অক্টোবর ২০২৫ তারিখ দুপুরে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোলাম রসুল ও তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিল। এসময় তারা জানতে পারে বোয়ালিয়া মডেল থানার অলোকার এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে। মোবাইল টিমের ইনচার্জ তাৎক্ষণিক বিষয়টি বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশের ঐ টিম দুপুর ২টা ৩০ মিনিটে বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করে যার গায়ে খোদাই করা MADE IN USA (অস্পষ্ট) লেখা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩