বাগমারা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাগমারায় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রধান শিক্ষক ডি.এম জিয়াউর রহমান জিয়া। শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাসির উদ্দীন, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সামসুজ্জোহা বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বাগমারা উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, তারেক জিয়া প্রজন্ম দলের উপজেলা সম্পাদক সিদ্দিকুর রহমান, তারেক জিয়া প্রজন্ম দলের শুভডাঙ্গা ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুজুর আলী, আউচপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন কারিগর, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা কমিটির সভাপতি বিধারন চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক সুব্রত মন্ডল বিদ্যুত, পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা কমিটির সভাপতি শন্তুনাথ প্রামানিক, সাধারণ সম্পাদক নীরেন্দ্রনাথ প্রামানিক, অধ্যাপক মনোরঞ্জন সরকার ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল প্রমূখ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩