ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশের অভিযোগে ১১ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি । তাদের মধ্যে পাঁচজন পুরুষ, চারটি শিশু ও দুজন নারী রয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভুরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল।
আটককৃতরা হলেন- ইসমাইল আজাদ (৪৮), তার স্ত্রী আছিয়া বেগম(৩৮), তাদের চার সন্তান আনাস(১৫), রিমা(৯), আনিস(৭), শাফা(৬), এবং নুর আলম (২৪), তার স্ত্রী কালিমা (২১), সন্তান আব্দুল্লাহ(১৮), নূর (১৫),জাহিদা (৩)।
আটক ব্যক্তিরা জানান, তারা কয়েক বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে আসে। সেখান থেকে ভারতে পাড়ি জমায়। দালালদের মাধ্যমে অবৈধভাবে গিয়েছিলেন তারা।
বৃহস্পতিবার রাতের আঁধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের কাঁটাতার পার করে দিয়েছে। কিন্তু দেশে আসার পর বিজিবির হাতে আটক হয়েছেন তারা।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, আটক ১১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩