
বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পালন কর়ছেন বরিশালের এমপিওভুক্ত শিক্ষকরা।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে দক্ষিন অঞ্চলের পিরোজপুর,বরগুনা,পটুয়াখালী,বাকেরগঞ্জ,মহেশপুর, কুয়াকাটা,ঝালকাঠি,ভোলা,পাথরঘাটা,বরিশালের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে।
বরিশাল জগদীশ সারস্বত উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে যতক্ষণ না সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করে। সারাদেশের মতো বরিশালেও কর্মবিরতি চলছে।
এর আগে, আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩