ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে "বাল্যবিবাহ নয় চাই শিক্ষার আলো ও নিরাপদ কৈশোর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ব্লাড ক্যাম্পেইন, টাইফয়েট টিকা নিবন্ধন, খেলাধুলা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলার বাগবান্ডার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাগবান্ডার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।
এ সময় বক্তব্য আরো রাখেন, ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি তাসলিমা সিদ্দিকা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সিএনবির ফিল্ডফ্যাসিরিটেটর জেসমিন আক্তার।
অনুষ্ঠানে বক্তারা ব্লাড ক্যাম্পেইন, টাইফয়েট টিকা নিবন্ধন, বাল্যবিয়ের কুফল ও প্রতিকারের বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের অবহিত করেন ও বাল্যবিয়ে বন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে জোড়ালো পদক্ষেপ গ্রহনে আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠানটির খেলাধুলা পরিচালনা ও সঞ্চালনা করেন ক্রিয়া শিক্ষক পদ্মা রাণী ও ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সহ সভাপতি মিলন চন্দ্র বর্মন। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, সিএনবির ফিল্ডফ্যাসিরিটেটর, যুব সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩