

মোঃ আবু জাহিদ

ঝিনাইদহের শৈলকুপায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষকের অপসারণের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
গত সোমবার সকালে ওই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীকে নিজ রুমে ডেকে নেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হীরক। ছাত্রীকে কুপ্রস্তাব ও শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় জাহীদুজ্জামান হিরক। বিয়ষটি ওই দিনই এক স্কুল শিক্ষককে জানালে তারা কোন গুরুত্ব দেয়নি।
এরই জের ধরে বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বহিস্কারের দাবীতে ক্লাস বন্ধ দিয়ে আন্দোলন শুরু হয়। এক পর্যায়ে পালিয়ে যায় প্রধান শিক্ষক। এরই এক পর্যায়ে প্রধান শিক্ষকের কিছু সমর্থক বহিরাগতরা ছাত্রদের উপর হামলা করে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়। হামলার পর অভিভাবকরা এসে ছাত্রদের পাশে দাড়ালে পালিয়ে যায় বহিরাগতরা। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শী এক ছাত্রী বলেন, আমি ওই দিন হেড সারের রুমে ছিলাম। আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার বান্ধবীর শরীরের হাত দিচ্ছে এবং ওড়না ধরে টান মারে। ওইদিনই আমরা স্কুলের সহকারী শিক্ষিকা বন্যা মেডামকে জানায়।
স্কুল শিক্ষিকা বন্যা বলেন, আমাকে মেয়েরা বিষয়টি বলেছিলো। আমি ওদের পরামর্শ দিয়েছিলাম অভিভাবকদের ডেকে এনে লিখিত অভিযোগ দিতে।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহিদুজ্জামান বলেন এই ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই আমাকে ফাঁসানো হচ্ছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ যুক্তি বলেন ঘটনাটি আমি শুনেছি এবং পূর্বে এরকম ঘটনা আমার কানে এসেছে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।
শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিগ্ধা দাস বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। শিক্ষার্থী, স্থানীয়দের সাথে কথা বলব। বিষয়টি নিয়ে একটি আমরা তদন্ত করব। শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩