এইতো জীবনের খেলা,
মানুষের আদলে মানুষ—
আসল রংটা ঢেকে,
মুখোশে বাঁচে রোজ।
হাসির আড়ালে চাপা কষ্ট,
ভালোবাসা যেন -
এক সাজানো মঞ্চ।
ভিতরে এক চেহারা,
বাইরে অন্য,
কথাগুলো যেন -
একেকটা মিথ্যা-ছন্দ।
আজ যে বন্ধু,
কাল সে শত্রু,
রঙ বদলায় তারা,
যেমন গিরগিটি।
তবুও -
এই রূপ বদলের খেলায়,
কেউ কেউ আজও,
আসল রূপে ধরা দেয়।
সবকিছু ভুলে,
মন খুলে হাসে,
ভালোবাসা-
আর বিশ্বাসের আলো ছড়ায়।
এই রং বদলের শহরে,
আসল মানুষ খুঁজে ফেরা,
সে এক অসম লড়াই।
তবুও জীবনের গল্পে,
কিছু মানুষ থেকে যায়—
যাদের রং কখনও মলিন হয় না।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩