ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায় ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন । এ সময় প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষনার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন, জুলাই ২০২৫ হতে আগস্ট ২০২৫ পর্যন্ত দুই মাস মেয়াদী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে এতে চার ব্যাচে ১০ জন করে ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৪০ জন্য প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে । পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩