
শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্ত্রীর ডিভোর্স লেটার হাতে পেয়ে মজনু পারভেজ (৩৯) নামের একজন আত্মহত্যা করেছেন।
শনিবার ( ৩০ আগস্ট ) ভোর সাড়ে ৬ টার দিকে তাড়াশ পৌর এলাকায় উত্তর ওবদাবাদ খাদ্য গুদাম সংলগ্ন নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মজনু পারভেজ তাড়াশ পৌর শহরের মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে। জানা গেছে, মজনু পারভেজ ২৫ বছর পূর্বে পার্শ্ববর্তী বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে। তাদের দাম্পত্য জীবনে ১৬ বছর বয়সের এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
বিয়ের পর থেকে ওভাবের তাড়নায় উভয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার জের ধরে ৩ মাস আগে রোকসানা খাতুন ছেলে মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যায়। অনেক বার পারিবারিকভাবে চেষ্টা করেও রোকসানা খাতুন কে আনতে ব্যর্থ হয় মজনু পারভেজ। ৭ দিন আগে রোকসানা খাতুন স্বামী মজনু পারভেজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। পরিবারের লোকজন মজনু পারভেজকে বিষয়টি অবগত করেনি।
গতকাল বিকালে ডাক পিয়ন বাসায় এসে ডিভোর্স লেটার চিঠি বাড়িতে দিয়ে গেলে। এরপর থেকে তিনি বিষন্নতায় ভুগিতে ছিলেন। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে তার নিজ ঘরের মধ্যে মজনু পারভেজের মরদেহ ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মজনু পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩