বেড়াকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, “জুলাই পুনর্জাগরণ-২০২৫” উপলক্ষে এক বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। সরকার ঘোষিত এই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বীর শিশু শহীদদের স্মরণ ও আগামী প্রজন্মকে গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে সচেতন করে তোলা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং ‘জুলাই-২৪’ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিটি বিভাগে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং তাদের প্রতিভা ও দেশপ্রেমের অভিব্যক্তি উপস্থাপন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। তিনি বলেন,“এই ধরনের আয়োজন শিশুদের মনের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের ইতিহাস, ২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের বোধ জাগিয়ে তোলে। আজকের শিক্ষার্থীরা একদিন জাতির ভবিষ্যৎ হয়ে উঠবে, তাদের মনে এই চেতনা গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে সকল সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই আয়োজন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং একটি শিক্ষণীয় ও আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩