দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
ফলে এখন থেকে দেশের ৬৫ হাজার ৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষক ১০ম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।
সোমবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। তাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য অপরিহার্য।'
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২২ সালের একটি সিভিল রিভিউ পিটিশনের (১২৪/২০২২) আলোকে দেশের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত। সেই নির্দেশনার ভিত্তিতে সার্বিক বিষয় পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১১তম (প্রশিক্ষণপ্রাপ্ত) ও ১২তম (প্রশিক্ষণবিহীন) গ্রেড থেকে উন্নীত করে ১০ম গ্রেডে উন্নীত করা হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩