
চট্টগ্রামের বাঁশখালীতে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বাঁশখালী থানার মূল ফটকের সামনে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম শেখ সাইফুর রহমান (৪৪)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত ভুরুলিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত আহদুল্লাহ পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ইয়াবাসহ একজন আটক করা হয়েছে। গ্রেফতারকৃত শেখ সাইফুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩