মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি।
আজ ২৮ জুন রোজ শনিবার ২০২৫ ইং বেলা ৮ ঘটিকায় শহীদ তিতুমীর একাডেমির প্রাঙ্গণে মানিকগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার শিক্ষা শিবির অনুষ্ঠিত ।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এ্যাড.আওলাদ হোসেন এর সঞ্চালনায় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে উক্ত শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি মোঃ আবুল হাসেম মোল্লা এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।
এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ -৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন (সাবেক জেলা আমীর-জামায়েতপ ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা)।
উপস্থিত বক্তরা জানান,মুসলিম জাতির কল্যাণে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের সর্বাত্মক চেষ্টা করতে হবে।
সত্য কাজের আদেশ ও মন্দ কাজ হতে সকলকে বিরত থাকতে হবে।
রাষ্ট্র শক্তির মধ্য দিয়ে ইসলামকে বিজয়ী করে ইসলামী দলের প্রতিনিধির মাধ্যমে দেশে শান্তি শৃঙ্খলা পুনরায় এদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ।
সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩