প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৬:২৫ পি.এম
বাঁশখালী থানা পরিদর্শন করলেন সহকারী পুলিশ সুপার মোঃ সোহানুর রহমান সোহাগ।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী থানা প্রথম অর্ধ-বার্ষিকী পরিদর্শন করেন
চট্টগ্রাম জেলার আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সোহানুর রহমান সোহাগ।
বৃহস্পতিবার (২৬ জুন) তিনি এই পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের আইসি ইনস্পেক্টর তপন কুমার বাকচী, বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর মো: মজনু মিয়া সহ থানার সকল অফিসার-ফোর্সগন।
এসময় তিনি অফিসার-ফোর্সের প্যারাডের মান যাচাই করার পাশাপাশি, থানার সকল রেজিস্টার পত্র পর্যালোচনা করেন। থানা ভবন, অফিস, ব্যারাক, হাজত খানা, থানার মেস ও ওয়াশ রুমের পরিস্কার পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন। অস্ত্রাগার ও থানা মালখানাও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অফিসার-ফোর্সদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান শেষে তিনি থানা কম্পাউন্ডে একটি ফলজ ও একটি বনজ বৃক্ষের চারা রোপন করেন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩