শিক্ষার গুণগত মানে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশে পাঠদান, সময়োপযোগী পাঠ্যসূচি ও নৈতিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি অগ্রগতির ধারা বজায় রেখেছে।
প্রতিষ্ঠানটির কার্যক্রমে নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ নায়ীরুজ্জামান। তার প্রত্যক্ষ দিকনির্দেশনা, তত্ত্বাবধান এবং পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলেছে। শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন, পাঠদান পদ্ধতিতে উদ্ভাবনীতা এবং শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ— সবই সম্ভব হয়েছে প্রশাসকের বলিষ্ঠ নেতৃত্বে।
একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম যেমন বিতর্ক, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলাতেও শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গড়ে উঠছে। এসব দিক বিবেচনায়, জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজ এখন ডিমলা উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩