নিজেস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ঈদ পূনর্মিলনী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার (৮ মে) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে অনাড়ম্বর এই অনুষ্ঠানের আয়োজন করে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন নামে কুড়িগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভূরুঙ্গামারী উপজেলার ৭৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রামের চেয়ারম্যান ও রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ইসলামের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার স্বপন, সোনাসাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রভাষক শামিনুর রহমান শাকিল, বাংলাদেশ স্কুল সোহার, ওমানের জীব বিজ্ঞানের শিক্ষক, শেখ ফরিদ প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ জহুরুল ইসলাম, কনসালটেন্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাউনিয়া, ডাঃ মেফতাহুল ইসলাম মিলন, অধ্যাপক, টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়া ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক হাফিজুর রহমান।এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩