প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৫, ১২:০৬ পি.এম
ঈদুল আজহার শুভেচ্ছা ” ঈদ মুবারক “

তরিকুল ইসলাম
কারমাইকেল কলেজ অনার্স ২০০১-২০০২ সেশন ফোরামের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসলাম জনি।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার জীবন। মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) যেমন তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তেমনি আমরাও যেন আমাদের ভেতরের পশুত্বকে বিসর্জন দিয়ে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে পারি –এই হোক এবারের ঈদের প্রধান শিক্ষা।
এই পবিত্র দিনে আমাদের ফোরামের সকল সদস্য, তাদের পরিবারবর্গ, এবং কারমাইকেল কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে জানাই অফুরন্ত আনন্দ ও ভালোবাসা। ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি আর শান্তি। সবার ঘরে ঘরে ভরে উঠুক আনন্দের বন্যা।
আসুন, এই দিনে আমরা সবাই মিলেমিশে আনন্দ করি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই। সবার জীবন হয়ে উঠুক অর্থপূর্ণ ও সুন্দর।
ঈদ মুবারক !
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩