প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৫, ২:১৮ পি.এম
বাঁশখালী সাধনপুর পূর্ব বৈলগাঁও আহলে বাইতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া মাদ্রাসা ও ঝিনজি ফকির (রহ.) মাজারে সন্ত্রাসী হামলা।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২ টার সময় একদল সন্ত্রাসী হামলাকারী মাজার দখল নিতে এসে সশস্ত্র অবস্থায় হামলা চালায়। তারা মাদ্রাসার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং মাদ্রাসার ভিতরের যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

হামলাকারীরা সিসি ক্যামেরা, টিভি, ওয়াইফাই রাউটারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ঘটনার সময় তারা গুলি চালায় বলেও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩