নীলফামারী জেলার ডিমলা উপজেলার আওতাধীন পশ্চিম ছাতনাই ইউনিয়নে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সরকার ঘোষিত এই সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে যথানিয়মে ও স্বচ্ছভাবে চাল বিতরণ হয়। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম, ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা সুবাস চন্দ্র রায় এবং দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোঃ রকিবুল হাসান।
বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে চাল পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকার ঘোষিত নীতিমালা অনুসরণ করে সঠিক ও যোগ্য ব্যক্তিদের মাঝে এই সহায়তা পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। এ ধরনের কার্যক্রমে যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হয়েছে, তা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩