পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ নীলফামারী জেলার ডিমলা উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডিমলা উপজেলার আওতাধীন পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির এক অনন্য প্রতীক। এই ঈদ আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগের মহিমা এবং দরিদ্র-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব। আসুন, আমরা সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই।”
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, এই পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
শুভেচ্ছা বার্তায় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩