নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের অন্তর্গত সাতজান সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন শিক্ষার গুণগত মানে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। একাধারে দীর্ঘ ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, নৈতিক শিক্ষা এবং সহ-পাঠ্যক্রমিক কর্মকাণ্ডে প্রশংসনীয় সাফল্য অর্জন করে চলেছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক তপন রায় বলেন,
“আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শিশুদের মানসম্মত শিক্ষা দেওয়া। আমরা শিক্ষকদের মধ্যে নিয়মিত মিটিং করি, প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে মনোযোগ দিয়ে শেখানোর চেষ্টা করি। শুধু পাঠ্যবই নয়, আমরা শিশুদের খেলাধুলা, চারিত্রিক গঠন ও সংস্কৃতি চর্চায়ও উৎসাহিত করি। স্থানীয় অভিভাবকরাও আমাদের পাশে রয়েছেন। এটাই আমাদের সফলতার মূল শক্তি।”
বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অভিভাবকদের মধ্যে আস্থা তৈরি হওয়ায় আশপাশের গ্রামের অনেক শিক্ষার্থীও এই বিদ্যালয়ে ভর্তি হচ্ছে।
উল্লেখ্য, সাতজান সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু নাউতারা ইউনিয়নের নয়, বরং ডিমলা উপজেলার অন্যতম শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩