তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার
নিবার (৩১ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। রংপুর কারমাইকেল কলেজে হাজার হাজার ছাত্র ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। আগের দিন সন্ধ্যা থেকে কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে নতুনদের আগমনে। এ উপলক্ষে কলেজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিক্ষার্থীদের সহযোগিতায় হেল্প ডেস্ক খুলেছে। সেখান থেকে ভর্তি ইচ্ছুকদের সাধ্যমত সহযোগিতা করতে দেখা গেছে তাদেরকে। কলেজ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সদস্য ও বর্তমান সাধারণ শিক্ষার্থীদেরকেও এগিয়ে আসতে দেখা গেছে। কেউ কেউ শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করে। অনেককে কলেজের আশে পাশে বিভিন্ন প্রবেশ পথে দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীদের সহযোগিতা করতেও দেখা যায়।
এদিকে কারমাইকেল কলেজের বড়ভাই বোনদের সহযোগিতায় খুশি ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা। জানতে চাইলে তারা বলেন, অনেক ভালো পরিবেশে আমরা পরীক্ষা দিতে পেরেছি। এখানকার বড় ভাইয়া ও আপুরা অনেক ভালো। সবার সহযোগিতাপূর্ন মনোভাব আমাদেরকে আপ্লূত করেছে। এজন্য কলেজ প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী ও সিনিয়র ভাই বোনদেরকে ধন্যবাদ জানান তারা।
জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থী অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজে প্রায় উনিশ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩