গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের যুব ও ক্রীড়া সম্পাদক সম্পাদক জনাব মো: আশরাফুল আলম আশরাফ রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয় পরিষদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। গণ অধিকার পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এজন্য তিনি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে তিনি রংপুর বিভাগে গণ অধিকার পরিষদকে একটি আদর্শ, জনবান্ধব এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম ও কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এসময় তিনি রংপুর বিভাগের গণ অধিকার পরিষদের সকল ইউনিটকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সবার সহযোগিতা কমনা করেছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩