তরিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাউলাগঞ্জ এইচ এ উচ্চ বিদ্যালয়ের ওয়াক্তিয়া মসজিদের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান শিক্ষক জনাব মোঃ জয়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢালাই কাজের উদ্বোধন করেন ১ নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুলটির সাবেক শিক্ষক জনাব মোঃ হারুন অর রশিদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল কমিটির সদস্য জনাব মোঃ নজরুল ইসলাম, শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবু, মোঃ আফজাল হোসেন, সোহেল রানা প্রমূখ।
ওয়াক্তিয়া মসজিদ নির্মাণে খুশি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা বলেন, স্কুলে নামাজের স্হান না থাকায় ভাউলাগঞ্জ বাজার মসজিদে গিয়ে নামাজ পড়তে হতো আমাদের। এখন আর দূরে যেতে হবে না। স্কুলেই নামাজ আদায় করতে পারবো। এ জন্য স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ জয়নুল ইসলামকে ধন্যবাদ জানান তারা।
প্রধান শিক্ষক জনাব মোঃ জয়নুল ইসলাম বলেন, দীর্ঘদিন চেষ্টার পর সবার সহযোগিতায় ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ কাজ শুরু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩