নীলফামারী সদর উপজেলার আওতাধীন টুপামারী বাজার দোকান মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে গত ৩০ মে, শুক্রবার। নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ দোহা শাহ্।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ কার্যক্রম। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে মোঃ দোহা শাহ্-কে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনে তার এই জয়কে বাজারের ব্যবসায়ী সমাজ স্বাগত জানিয়েছে। তারা আশাবাদী, মোঃ দোহা শাহ্ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করবেন।
নির্বাচনে জয়লাভের পর প্রতিক্রিয়ায় মোঃ দোহা শাহ্ বলেন, “আমি এই বিজয়কে বাজারের সব ব্যবসায়ীর ভালোবাসা ও আস্থার প্রতিফলন মনে করি। সবাইকে সঙ্গে নিয়ে টুপামারী বাজারকে একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব পরিবেশে রূপ দিতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। কোনো পক্ষপাত নয়, সকল ব্যবসায়ীর ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”
উল্লেখ্য, টুপামারী বাজার নীলফামারী সদরের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র, যেখানে শতাধিক ব্যবসায়ী বিভিন্ন পণ্যের বাণিজ্যে নিয়োজিত।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩