নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদ আলম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির ঐক্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই ঈদ আমাদের ধৈর্য, সহনশীলতা এবং আত্মত্যাগের শিক্ষা দেয়। আমি কুন্দুপুকুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাই এবং আল্লাহ যেন আমাদের সকল ত্যাগ কবুল করেন, সেই দোয়া করি।”
তিনি আরও বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভাগাভাগি করে নেওয়ার সৌন্দর্য। এই পবিত্র দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত।”
তিনি সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩