শিক্ষার গুণগত মান ও শৃঙ্খলায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার মধ্যে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে জটুয়াখাতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার্থী তৈরির পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতার বিকাশে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ নুর আলম জানান,
“আমাদের মূল লক্ষ্য শুধু পরীক্ষার ফলাফল নয়, একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ মানসিক বিকাশ। শিক্ষার গুণগত মান ধরে রাখতে আমরা নিয়মিত শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠ পরিকল্পনার মানোন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। শিক্ষার্থীদেরকে প্রযুক্তি, সাহিত্য ও সহ-পাঠ্য কার্যক্রমেও সম্পৃক্ত রাখার চেষ্টা করছি।”
বিদ্যালয়ে নিয়মিত উপস্থাপন, পাঠ চিত্র ব্যবহার, শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়ন ও ছাত্র-শিক্ষক সম্পর্কের ঘনিষ্ঠতা শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
ডিমলা উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় ফলাফলের ধারাবাহিকতা, উপস্থিতির হার এবং সহ-পাঠ্য কার্যক্রমে অংশগ্রহণে জটুয়াখাতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অগ্রগতি লক্ষণীয়। ফলে অভিভাবকদের আস্থার স্থান হিসেবে এই বিদ্যালয়
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩