পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঝুনাগাছ চাপানী হাট ও বাজারের ইজারাদার মোঃ ইউনুস আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদেরকে সত্যিকারের আত্মদান ও সহানুভূতির শিক্ষা দেয়। এই ঈদ হোক ভালোবাসা, শান্তি ও সাম্যের বার্তা বহনকারী।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এটাই আমার প্রার্থনা। সকলকে জানাই ঈদ মোবারক।”
স্থানীয় জনগণ এবং বাজার সংশ্লিষ্ট সবাইকে তিনি ঈদের শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং হাট-বাজারে ক্রেতা-বিক্রেতাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩