প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ১:০৪ পি.এম
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

খালেদ হাসান, ভূরুঙ্গামারী কুড়িগ্রামঃ "বাল্যবিয়ে প্রতিরোধ করি ঝুকিমুক্ত জীবন গড়ি'' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, মেয়েদের সাইকেল র্যালী ও বাল্য বিয়ে প্রতিরোধে সচেতন মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান নাটিকা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮মে) যুব সংগঠনের আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের "চাইল্ড নট ব্রাইড, (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় উপজেলার চর ভূরুঙ্গামারী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে চর ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী যুব কর্মকর্তা মকবুল হোসেন এবং বক্তব্য রাখেন, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজালাল উদ্দিন চর ভূরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ হান্নান, ইউপি সদস্য জুয়েল উপজেলা ইউথ প্লাটফ্রমের সভাপতি আরিফুল ইসলাম, সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুল লতিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইসলামপুর যুব কল্যাণ সংস্থার সভাপতি মৌসুমী আক্তার। এ সময় অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক শিক্ষার্থীসহ নানা পেশার শতাধিক মানুষের উপস্থিতিতে আলোচনা সভা, সাইকেল র্যালি ও বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতামূলক নাটিকার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩