পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নীলফামারী জেলার ডোমার উপজেলার আওতাধীন ডোমার সদর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আযহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উদ্বুদ্ধ করে। এই ঈদে হোক সব ভেদাভেদ ভুলে, পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন দৃঢ় করার অঙ্গীকার।"
তিনি আরও বলেন, “সকলের জীবন হোক সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। আল্লাহ আমাদের সবাইকে ঈদের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তৌফিক দান করুন।”
চেয়ারম্যান মোঃ মাসুম আহমেদ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে এবং সুশৃঙ্খলভাবে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩