নীলফামারী জেলার ডোমার উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান, শৃঙ্খলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে উপজেলায় অনন্য উদাহরণ হয়ে উঠেছে। পুরো বিদ্যালয় ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় এনে একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যা শিক্ষার্থীদের মনোযোগী করে তুলছে এবং অভিভাবকদের মধ্যেও বাড়াচ্ছে আস্থা।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আবু জাফর শামসুদ্দিন (লিটন) বলেন,
“আমরা শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে কাজ করছি। বিদ্যালয়ের প্রতিটি কার্যক্রম মনিটরিংয়ের জন্য পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় এনেছি। এতে শৃঙ্খলা বজায় রাখা সহজ হচ্ছে এবং যেকোনো ঘটনার দ্রুত সমাধান সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন,
“আমাদের অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষকরা পাঠদানে নিবেদিত। মাল্টিমিডিয়া ক্লাসরুম, সহশিক্ষা কার্যক্রম এবং আধুনিক পাঠচর্চার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে কাজ করছি। পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়কে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
বিদ্যালয়টি শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সচেতনতা কার্যক্রমেও অংশ নিচ্ছে নিয়মিত। অভিভাবক, শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয় হয়ে উঠেছে এলাকার শিক্ষাপ্রেমীদের গর্ব।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩