নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি শিক্ষার গুণগত মানে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেকটাই এগিয়ে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলেই মনে করেন সংশ্লিষ্টরা।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টির পাঠদান পদ্ধতি, শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে দুঃখজনক হলেও সত্য, অবকাঠামোগত দিক থেকে বিদ্যালয়টি এখনো অনেক পিছিয়ে রয়েছে। নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ, এমনকি শৌচাগারও শিক্ষার্থীদের উপযোগী নয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুকুল হোসাইন বলেন, "আমাদের বিদ্যালয়টি বিশেষ শিশুদের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষার মানে আমরা সন্তোষজনক অবস্থানে থাকলেও অবকাঠামোগত সংকট আমাদের বড় বাধা হয়ে আছে।"
তিনি আরও বলেন, "জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি কামনা করছি, যাতে তারা এই বিদ্যালয়ের প্রতি প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে অবকাঠামো উন্নয়নে সহায়তা করে।"
স্থানীয়রা মনে করেন, রাষ্ট্রের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এমন একটি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩