নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার অন্তর্গত কালিকাপুর আদর্শ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মানে উপজেলায় এক অনন্য নজির স্থাপন করেছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার পরিবেশ যেমন উন্নত হয়েছে, তেমনি পাঠদান পদ্ধতিও হয়ে উঠেছে যুগোপযোগী ও কার্যকর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসিক বিকাশের দিকটি আমরা বিশেষভাবে গুরুত্ব দেই। শুধু বইয়ের জ্ঞান নয়, তাদের দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমরা কাজ করছি। শিক্ষকবৃন্দ আন্তরিকতার সঙ্গে পাঠদান করছেন এবং প্রতিটি শিশুর অগ্রগতির জন্য ব্যক্তিগতভাবে মনোযোগ দিচ্ছেন। ফলে আমাদের বিদ্যালয় শিক্ষার মানে এগিয়ে আছে।"
বিদ্যালয়টিতে প্রযুক্তিনির্ভর শিক্ষাদান, নিয়মিত পাঠপরিকল্পনা, পরিচ্ছন্নতা, পরিবেশ ও শিশুবান্ধব ব্যবস্থাপনার দিক থেকেও অন্য অনেক প্রতিষ্ঠানের তুলনায় অগ্রগামী। অভিভাবকরাও সন্তুষ্ট তাদের সন্তানের এমন এক নিরাপদ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩