
শেরপুরের শ্রীবরদীরর রানী শিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মেহেদী মাসুদ রানাকে শেরপুর শহরের বাসা থেকে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ।
আজ ২৩ মে ভোরে শহরের সিংপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী মাসুদ রানার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের একাধিক মামলা রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মেহেদী মাসুদ রানা। তার বিরুদ্ধে শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ছাত্রহত্যার একাধিক মামলা রয়েছে। পরে আজ ২৩ মে ভোরে তাকে শেরপুর শহরের শিংপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩