নীলফামারী সদর উপজেলার আওতাধীন কানিয়ালখাতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের শৃঙ্খলা, এবং পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন বলেন, “আমাদের শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করছেন। পাশাপাশি আমরা শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়েও গুরুত্ব দিচ্ছি। অভিভাবক ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের মানোন্নয়ন সম্ভব হচ্ছে।”
বিদ্যালয়টির পাঠ্যক্রমিক সাফল্যের পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমেও প্রশংসনীয় ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজিত হয়।
এলাকাবাসীর মতে, সরকারি সহায়তা ও স্থানীয় পর্যায়ের আরও মনোযোগ পেলে বিদ্যালয়টি আরও দূর এগিয়ে যেতে পারবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩