নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় অবস্থিত আসমতিয়া দাখিল ভোকেশনাল মাদরাসা বর্তমানে শিক্ষার গুণগত মানে জেলার মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ভোকেশনাল শাখা এখানকার শিক্ষার্থীদের দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটির পাঠদান, ব্যবহারিক শিক্ষা ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন – সবকিছু মিলিয়ে মাদরাসাটি ইতোমধ্যেই একটি ভালো শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাখিল পাশ করে শুধু সাধারণ শিক্ষায় সীমাবদ্ধ থাকছে না, বরং তারা ইলেকট্রিক ওয়ার্কস, কৃষিশিক্ষা, কম্পিউটার অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন ভোকেশনাল বিষয়ের মাধ্যমে সরাসরি জীবিকা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সুপারিন্টেন্ডেন্ট মোঃ আনোয়ারুল আলম শাহ্ বলেন, “আমরা শুধু সার্টিফিকেটভিত্তিক শিক্ষা নয়, বাস্তবজ্ঞানভিত্তিক দক্ষতা গড়ে তোলায় বিশ্বাস করি। আমাদের শিক্ষার্থীরা যাতে সমাজে সম্মানের সাথে কর্মজীবনে প্রবেশ করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতের জন্য একটি প্রশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতেই আমরা নিরলসভাবে কাজ করছি।”
উল্লেখ্য, আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করা হচ্ছে এই প্রতিষ্ঠানে। ফলে ভোকেশনাল শিক্ষার প্রতি গ্রামীণ জনগণের আগ্রহও বেড়েছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, যদি অন্যান্য প্রতিষ্ঠানও আসমতিয়া দাখিল ভোকেশনাল মাদরাসার আদলে শিক্ষার মান উন্নয়নে সচেষ্ট হয়, তবে সারাদেশেই গুণগত পরিবর্তন আনা সম্ভব।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩