নীলফামারী সদর উপজেলার আওতাধীন কাদিখোল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মানে অন্যান্য বিদ্যালয়ের তুলনায় এগিয়ে রয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি, ফলাফল, সহশিক্ষা কার্যক্রম ও অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগ—সবদিক থেকেই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিদ্যালয়টি।
প্রধান শিক্ষক আ ফ ম শামসুজ্জামান আজাদ বলেন, "আমরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকি না; শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে কাজ করছি। শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতাই আমাদের অগ্রগতির মূল ভিত্তি।"
তিনি আরও জানান, "প্রতিদিন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে মনিটরিং করি। শিক্ষক ও শিক্ষার্থী সবাই যেন একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণ ও প্রদান করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।"
স্থানীয় অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের পরিবেশ এখন অনেক উন্নত। সময়মতো পাঠদান, সৃজনশীল পদ্ধতিতে ক্লাস নেয়া এবং শিক্ষকদের ভালো আচরণে সন্তুষ্ট তারা।
উল্লেখ্য, কাদিখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে স্থিতিশীল অগ্রগতি ধরে রেখেছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩