নীলফামারী সদর উপজেলার উত্তর রামকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মানে তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে। শ্রেণিকক্ষে পাঠদানের নিয়মিততা, শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফলের ধারাবাহিক উন্নতি একে স্থানীয়ভাবে একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম বলেন, "শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো, নিয়মিত ক্লাস নেওয়া এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখার মধ্য দিয়েই আমরা চেষ্টা করি মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে। আমাদের লক্ষ্য শুধু পাস করানো নয়, গড়ে তোলা একজন সচেতন ও দক্ষ নাগরিক।"
তবে বিদ্যালয়ের একটি বড় সমস্যা হলো—প্রতিষ্ঠানটির মাঠ নিচু হওয়ায় বর্ষাকালে পানি জমে থাকে। এতে করে খেলাধুলা বন্ধ হয়ে যায় এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করতেও সমস্যায় পড়তে হয়। ফলে পাঠদানে বিঘ্ন ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যেন দ্রুত মাঠ উন্নয়নসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদান করা হয়। শিক্ষার মান ধরে রাখতে ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩