আল হেদায়েতুল্লা (সুজন): অদ্য ১৫ মে, বৃহস্পতিবার — ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি উদয়নপাড়ায় অবস্থিত একটি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম, ফিল্ড অফিসার মাসুদ রানা, ফিল্ড সুপারভাইজার তৌহিদুল ইসলাম, মডেল কেয়ারটেকার এমতাজ আলী ও সাধারণ কেয়ারটেকার ছাইফুল আলমসহ অনেকে।
শিক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের ধারা ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি জানান, গ্রামের কোমলমতি শিশুদের স্কুলমুখী করতে এবং নৈতিক শিক্ষায় দীক্ষিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কার্যকরভাবে চলমান এই প্রকল্প নতুন প্রজন্মের মধ্যে ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা গঠনে প্রশংসনীয় অবদান রাখছে, এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক প্রতিবাদ প্রকাশক ও সম্পাদক
সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩