নিজেস্ব প্রতিবেদক, ভূরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ মে) সন্ধ্যায় পাটেশ্বরী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র। এর আগে তিনি পাইকের ছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজু মামলায় তাকে গ্রেফতার করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩